Sylhet Today 24 PRINT

চীনে আবারও রাসায়নিক গোদামে বিস্ফোরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৫

চীনে আবারও একটি রাসায়নিক কারখানার গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার পূর্বাঞ্চলের প্রদেশ শানতংয়ের জিবো কাউন্টিতে ওই কারখানাকে ঘিরে আগুন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি।

বিস্ফোরণস্থলের এক কিলোমিটারের মধ্যেই রয়েছে আবাসিক এলাকা।

কয়েক দিন আগে চীনের থিয়ানচিন বন্দরের এক রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১২১ জন প্রাণ হারায়। সূত্র : বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.