Sylhet Today 24 PRINT

ভারতের উত্তর প্রদেশে বাংলাদেশি সন্দেহে আটক ১৭

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৯

ভারতের উত্তর প্রদেশে অবৈধ বাংলাদেশি সন্দেহে ১৭ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ ও অবস্থানের দায়ে দেশটির উত্তর প্রদেশের মথুরা জেলার আকবরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় পুলিশের দাবি, অবৈধ অভিবাসী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযানে শনিবার (২৭ জুলাই) তারা গ্রেপ্তার হন।

মথুরার উপ-পুলিশ সুপার জগদীশ কালীরমনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে শনিবার মথুরার আকবরপুর গ্রামে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এদিন আটক হওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও আটজন শিশু।

জগদীশ কালীরমন জানান, ভারতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত বৈধ কাগজপত্র এবং কোনও পরিচয়পত্র দেখাতে না পারায় সন্দেহভাজন বাংলাদেশিদের আটক করা হয়েছে। তাদেরকে একটি স্থানীয় আদালতে তোলা হয়েছিল। পরে তাদেরকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.