Sylhet Today 24 PRINT

পাকিস্তানে আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৯

পাকিস্তানের সামরিক শহর রাওয়ালপিন্ডিতে সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু এবং ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে রাওয়ালপিন্ডির মোরা কালুর কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে এ ঘটনায় আরও ১২ বেসামরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ডন।

বিমানটি বিধ্বস্ত হওয়া কারণ এবং সেটি কোন ধরনের সে সম্পর্কে কিছু জানায়নি পাকিস্তান সেনাবাহিনী।

যে ভবনটির ওপর বিমানটি বিধ্বস্ত হয় সেটিতে আগুন ধরে গিয়েছিল। সামরিক বাহিনীর ও বেসামরিক উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী শহর রাওয়ালপিন্ডিতেই দেশটির সেনাবাহিনীর সদরদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.