Sylhet Today 24 PRINT

জামাইকায় বৈধতা পেল মারিজুয়ানা

সিলেট টুডে ওয়েব ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৫


ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জামাইকার মন্ত্রী পরিষদ স্বল্প পরিমাণ গাঁজা বহনকে বৈধতা দেওয়ার জন্য একটি বিল অনুমোদন করেছে। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্য সরকার এই মাদকটির সেবন ও পরিবহণে বৈধতা দিয়েছিল। জামাইকায় গাঁজা বৈধতা দেওয়ার ফলে দেশটির ‘রাসতাফারিয়ান’ গোত্রের লোকজন বৈধভাবে গাঁজা সেবনের অনুমতি পেতে চলেছে।

ওই গোত্রটির লোকজন ধর্মীয় কারণে গাঁজা সেবন করে থাকেন বলে জানা গিয়েছে। এই অনুমোদনের ফলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য গাঁজা চাষ, বিপণন ও বিক্রি করা যাবে। তবে প্রকাশ্য রাস্তায় গাঁজা সেবনে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে দেশের মন্ত্রী পরিষদ।এর কয়েক বছর আগে মেক্সিকো, কলম্বিয়া এবং আর্জেন্টিনায় স্বল্প পরিমাণ গাঁজা বহনকে বৈধতা দিয়েছিল। গত বছর সারা পৃথিবীর মধ্যে উরুগুয়েতে প্রথম বারের মত সম্পূর্ণভাবে গাঁজা চাষ, বিপণন ও বিক্রি বৈধতা দেয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.