Sylhet Today 24 PRINT

ট্রুডো-মেলানিয়া এত কাছে!

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৯

ইন্টারনেট দুনিয়ায় ঝড় বইছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো আর যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের এক ছবিকে কেন্দ্র করে। ট্রুডো-মেলানিয়া খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন; চুম্বন-প্রায় ভঙ্গিমা, ‘অন্তরঙ্গ ভাব’। এভাবেই তারা ক্যামেরাবন্দি হন, আর এই ছবিটি দ্রুত ছড়িয়ে পড়েছে টুইটারে।

যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস অনলাইনের এক প্রতিবেদনে বলেছে, জি-৭ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ট্রুডো ও প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে ফার্স্ট লেডি মেলানিয়া ফ্রান্সে অবস্থান করছেন। রোববার মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ হয় ট্রুডোর। সাক্ষাৎকালে দুজনের কুশল বিনিময়ের সময় ওই ছবি তোলা হয়। এ সময় মেলানিয়ার পাশেই ছিলেন ট্রাম্প। স্ত্রীর হাত ধরে ছিলেন তিনি।

ছবিটি সম্পর্কে টুইটারে একজন মন্তব্য করেছেন, ‘আপনার উচিত এমন কাউকে খুঁজে নেওয়া যে আপনার দিকে এমনভাবে তাকাবে, ঠিক যেভাবে ট্রুডোর দিকে মেলানিয়া তাকিয়েছেন।’

অন্য একজন লিখেছেন, ‘মেলানিয়া যেভাবে ট্রুডোর দিকে তাকিয়েছেন, এভাবে অন্য কোনো তরুণের দিকে তাকালে স্বামীর সঙ্গে আমার বিচ্ছেদ হতো।’

ডেইলি এক্সপ্রেসের পক্ষ থেকে ছবিটি একজন আচরণ বিশারদকে দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। ওই আচরণ বিশারদ জানিয়েছেন, মেলানিয়া আসলে রীতি অনুসরণ করে সুন্দরভাবে ট্রুডোর সঙ্গে কুশল বিনিময় করেছেন। ছবিতে যেভাবে তাকে দেখা যাচ্ছে বাস্তবে তেমনটা ঘটেনি। ক্যামেরা দিয়ে বিশেষ কোণ থেকে ছবিটি তোলার কারণেই মেলানিয়াকে এমন দেখাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.