Sylhet Today 24 PRINT

ক্যামেরুনে আত্মঘাতী হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৫

ক্যামেরুনের উত্তর-উত্তরাঞ্চলে দু’দফা আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকডজন লোক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উত্তরাঞ্চলের নাইজেরিয়া সীমান্তবর্তী শহর কেরাওয়ার একটি মার্কেট ও একটি সেনা ক্যাম্পে এ হামলা চালানো হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সকালে কেরাওয়ার একটি মার্কেটে প্রথম দফায় বোমা হামলা চালায় এক আত্মঘাতী হামলাকারী। এরপর সেখানকারই একটি সেনা ক্যাম্পে দ্বিতীয় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। 

হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এ সংখ্যা বাড়তে পারে বলেও জানানো হয় সেনাবাহিনীর তরফ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.