Sylhet Today 24 PRINT

ভ্রমণকারী ভারতে অসুস্থ হলে লাগবে না মেডিকেল ভিসা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৯

ছবি: প্রতীকী

বৈধ ভিসায় ভারতে ভ্রমণকারী কোনও বাংলাদেশি নাগরিক ভারতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে ভারতীয় হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তার প্রাথমিক ভিসাকে মেডিকেল ভিসায় রূপান্তর করার প্রয়োজন হবে না।

ঢাকায় ভারতীয় হাইকমিশন বুধবার এক প্রেস নোটে এ কথা জানিয়েছে।

এতে আরও বলা হয়, কোনও বিদেশি নাগরিক ভারতে প্রবেশের আগে থেকেই আক্রান্ত এমন রোগের (অঙ্গ প্রতিস্থাপন ছাড়া) ইনডোর মেডিকেল ট্রিটমেন্ট প্রাথমিক ভিসাতেই করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.