Sylhet Today 24 PRINT

নোবেল পুরস্কার পেলেন ভারত, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৯

ভারত, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ অর্থনীতিতে এবারের নোবেল পুরস্কার পেয়েছেন।

দারিদ্র্য বিমোচনের পথ খুঁজতে উন্নয়ন অর্থনীতির গবেষণার ধরণ বদলে দিয়ে নোবেল পুরস্কার পেলেন এ তিন অর্থনীতিবিদ।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার অর্থনীতিতে চলতি বছরের নোবেলজয়ী হিসেবে অভিজিৎ ব্যানার্জি, এস্তার ডুফলো ও মাইকেল ক্রেমারের নাম ঘোষণা করে।

এবার নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.