Sylhet Today 24 PRINT

সেলফির জন্যই হারানো মেয়েকে ফিরে পেলেন দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৯

কাসিদি নার্স ও মিশে সলোমন দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি স্কুলের শিক্ষার্থী। দুই জনের চেহারায় বেশ মিল। বন্ধুত্বও খুব গাঢ়। সব সময় একসাথেই ঘুরেন ফেরেন, সেলফি তোলেন।

একদিন কাসিদি তার প্রাণের বান্ধবীকে মা-বাবার সাথে পরিচয় করিয়ে দিতে দুজনের তোলা একটি সেলফি দেখান। সেলফি দেখে কাসিদির বাবা মর্ন নার্স ও মা কেলেসে অবাক হন। দুই জনের চেহারায় এতো মিল! তারা সন্দেহ করেন মিশে হয়তো ২১ বছর আগে হারিয়ে যাওয়া মেয়ে। তাদের মেয়ে কাসিদি থেকে জানতে পারেন দুই জনের জন্মের তারিখও এক। ফলে সন্দেহ আরও গাঢ় হয়।

নিজেদের হারানো মেয়েকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হন নার্স-কেলেসে দম্পতি। পুলিশ ডেকে পাঠান মিলে মিশের মা লাভোনা সলোমানকে। পুলিশের জেরার মুখে লাভোনা স্বীকার করেন ২১ বছর আগে হাসপাতাল থেকে তিনি মিশে সলোমানকে চুরি করেছিলেন। কারণ গর্ভাবস্থায় তার সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। সন্দেহ দূর করতে ডিএনএ টেস্ট করা হয়। টেস্টের ফলাফলে প্রমাণিত হয় মিশে সলোমানই নার্স-কেলেসে দম্পতির হারিয়ে যাওয়া মেয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.