Sylhet Today 24 PRINT

কন্টেইনারে ৩৯ লাশ : সকলেই ভিয়েতনামের নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৯

গত সপ্তাহে যুক্তরাজ্যের অ্যাসেক্সে লরির কন্টেইনারের ভেতর থেকে মৃত অবস্থায় পাওয়া ৩৯ জনই ভিয়েতনামের নাগরিক। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ভিয়েতনাম সরকার এবং দেশটির বেশ কয়েকটি পরিবারের সাথে সরাসরি যোগাযোগের পর বিষয়টি নিশ্চিত করেছে অ্যাসেক্স পুলিশ।

এর আগে লরি থেকে উদ্ধার হওয়া মৃতদের মধ্যে নিজেদের স্বজন থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ভিয়েতনামের ছয়টি পরিবার। পরে যুক্তরাজ্যে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস ও অ্যাসেক্স পুলিশ যৌথভাবে এ বিষয়ে তদন্ত শুরু করে।

তবে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে কারো পরিচয় প্রকাশ সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা টিম স্মিথ।

এ ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভিয়েতনাম সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.