Sylhet Today 24 PRINT

বাবরি মসজিদ ইস্যুতে বিচারপতিকে মোদির শুভেচ্ছার সংবাদ মিথ্যা

নিজস্ব প্রতিবেদক |  ১৩ নভেম্বর, ২০১৯

বিভিন্ন গণমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায়ের জন্য দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানোর খবর প্রকাশিত হয়েছে। সেটি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় হাই কমিশনের গোচরে স্থানীয় যোগাযোগ মাধ্যমের একটি সংবাদ এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। এই চিঠি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.