Sylhet Today 24 PRINT

পাকিস্তানে টমেটোর কেজি ৪০০ টাকা, নববধূর প্রতিবাদ

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৯

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিভিন্ন জায়গায় টমেটো কেজিপ্রতি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে টমেটোর মালা পরেছেন এক নববধূ। শুধু তাই নয়, কানে টমেটো দিয়ে তৈরি দুল, হাতে টমেটোর বালাও পরেছেন তিনি।

টমেটোর গহনায় সাজা কনের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পাকিস্তানের লাহোরে এই ভিডিওটি করা হয়েছে। ওই নববধূ এক সাংবাদিককে জানান, ‘স্বর্ণের দাম তো বেড়েছেই। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টমেটোর দামও। তাই স্বর্ণের বদলে বিয়েতে টমেটোই পরলাম।’

সোমবার টুইটারে ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটি টুইট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইয়াসির শামি নামের এক সাংবাদিক এই ভিডিও নির্মাণে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.