Sylhet Today 24 PRINT

বুরকিনা ফাসোতে পুলিশের অভিযানে ১৮ জিহাদি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৯

বুরকিনা ফাসো কর্তৃপক্ষ ১৮ জিহাদি নিহত হওয়ার কথা জানিয়েছে। দেশটির উত্তরে একটি পুলিশ ফাঁড়িতে তারা হামলা চালানোর চেষ্টাকালে পুলিশের পাল্টা অভিযানে তারা নিহত হয়। সেখানে জিহাদিদের উত্থান ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা লড়াই চালিয়ে যাচ্ছে। খবর এএফপি’র।

সৌম প্রদেশের অরবিন্দতে বুধবারের হামলার পর এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘হামলাকারীদের উপস্থিতি টের পেয়ে পুলিশ দ্রুত পাল্টা অভিযান চালায়।’

বিবৃতিতে আরও বলা হয়, এ অভিযানে এক পুলিশ কর্মকর্তা নিহত ও সাতজন আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, মোটরসাইকেল ও জিপিএস সামগ্রী উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে বুরকিনা ফাসোর উত্তরে সেনাবাহিনীর দুই অভিযানে ৩২ ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার পর পুলিশ এ অভিযান চালালো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.