Sylhet Today 24 PRINT

৩৮ আরোহী নিয়ে নিখোঁজ চিলির সামরিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক  |  ১০ ডিসেম্বর, ২০১৯

অ্যান্টার্কটিকার পথে থাকা চিলির একটি সামরিক উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

চিলির বিমানবাহিনীর বরাতে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই উড়োজাহাজে ৩৮ জন আরোহী ছিলেন।

রয়টার্স জানিয়েছে, চিলির দক্ষিণের শহর পুনটা অ্যারেনাস থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয় সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উড়োজাহাজের আরোহীদের মধ্যে ২১ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। তারা অ্যান্টার্কটিকায় চিলির ঘাঁটিতে রসদ নিয়ে যাচ্ছিলেন।   

চিলির বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.