সিলেটটুডে ডেস্ক | ১৫ সেপ্টেম্বর, ২০১৫
যুক্তরাষ্ট্রের ওহাইও'র ওয়ারশতে গির্জার সামনে টপলেস আন্দোলন করায় একটি স্ট্রিপ ক্লাবের বিরুদ্ধে মামলা করেছে গির্জাটি। আন্দোলনকারীদের প্রতি অভিযোগ, ফক্সহল স্ট্রিপ ক্লাবের আন্দোলনকারীরা গির্জার সদস্যদের হুমকি দিচ্ছে, গির্জায় ঢোকার পথ অবরোধ করে রাখছে ও তাদের ধর্মীয় স্বাধীনতাকে বিঘ্নিত করছে।
গির্জাটির যাজক উইলিয়াম ডানফি শুক্রবার ক্লাব ও ক্লাবের মালিক থমাস জর্জের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় যাজক ডানফি অভিযোগ করেন, ক্লাবের সদস্যরা ছোট ছোট ছেলে-মেয়েদের টপলেস অবস্থায় দাঁড়িয়ে আন্দোলন করতে বাধ্য করছে।
স্ট্রিপ ক্লাবের মালিক জর্জ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কাউকে কোনো হুমকি দেইনি বা আন্দোলন করতে বাধ্যও করিনি। বরং গত ৯ বছর ধরে ডানফি আমাদের ক্লাবের ব্যবসা বন্ধ করার চেষ্টা করছে।
জর্জের এই অভিযোগের কোনো পাল্টা উত্তর দেয়নি ডানফি। ডানফি চাচ্ছে আদালত গির্জার বাহিরে আন্দোলন করা নিষিদ্ধ করুক।
৯ বছর আগে গির্জার সদস্যরা অনলাইনে ক্লাবের সদস্যদের লাইসেন্স প্লেট নাম্বার পোস্ট করে ও তাদের তওবা করে সংশোধনের আহ্বান জানিয়েছিলো। বিষয়টি নিয়ে মামলাও হয়েছিলো, ২০০৯ সালে জর্জ গির্জার বিরুদ্ধে করা ওই মামলায় হেরে যান। তখন থেকেই ওই গির্জা ও ক্লাবের মধ্যে দ্বন্দ চলছে।