Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৯

তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসিত হয়েছেন। তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন কি না, সিনেটের ভোটে সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, স্থানীয় সময় গতকাল বুধবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ভোটে প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট সদস্যদের সবাই অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। রিপাবলিকান সদস্যদের সবাই অভিশংসনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আধিপত্য থাকলেও সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা।

এই ভোট দেওয়ার সময় ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মিশিগানে তার নির্বাচনী প্রচারাভিযান চালাচ্ছেন।

অভিশংসন ভোটের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী যে, তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবেন সিনেটের ভোটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.