Sylhet Today 24 PRINT

গুয়াতেমালায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৯

গুয়াতেমালায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেইলার ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

শনিবার ভোররাতে পূর্বাঞ্চলীয় গুয়ালান শহরের কাছে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ও দমকল কর্মীরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুয়াতেমালার আটলান্টিক উপকূলের নিকটবর্তী একটি মহাসড়ক ধরে যাত্রীবাহী বাসটি মেক্সিকো সীমান্তের সান্তা এলেনা শহরে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ পরিষ্কার হয়নি।

এক টুইটার পোস্টে গুয়াতেমালার নির্বাচিত প্রেসিডেন্ট আলেহ্যান্দ্রো জামাতেই নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.