Sylhet Today 24 PRINT

এবার গণেশের ‘সেলফি’

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৫

সেলফি জ্বরে আক্রান্ত পৃথিবীতে এর থেকে বাদ যাচ্ছেন না কেউ। রাষ্ট্রপ্রধান থেকে স্কুল বালক, সেলফি তোলার মিছিল চলছেই।  বাদ যাবে কেন ধর্মীয় চরিত্র? এবার ভারতে দেখা গেল সপরিবারে সেলফিরত মা দুর্গা। মর্তের সেলফি প্রচলনে নিজেদের সামিল করতে এই যুগের মর্ডান গনেশ বাবা শিব, মা দুর্গা আর  ভাই কার্তিককে নিয়ে সেলফি তোললেন।

মুম্বইয়ের এক পুজা মণ্ডপে পূজিত হবেন এমনই এক মূর্তি, যেখানে পরিবারেরে সঙ্গে সেলফি স্টিক দিয়ে সেলফি তুলছেন সয়ং গণপতি বাপ্পা। সেই ছবি ফেসবুক, টুইটারে ছড়িয়ে পড়তেই সবাই হেসেই খুন। কেউ কেউ বলছেন, ওই দেখো গণেশ সেলফি নিচ্ছে, আবার কেউ বলছে সেলফি ট্রেন্ডে নিজেকে সামিল করলেন গণেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.