Sylhet Today 24 PRINT

চীনে সড়ক ধসে বাস গর্তে, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২০

চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে সড়ক ধসে তৈরি হওয়া গর্তে বাস পড়ে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।

সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে চিংহাইয়ের প্রধান শহর শিনিংয়ের একটি হাসপাতালের সামনে প্রধান সড়কে একটি যাত্রীবাহী বাস এসে থামার পর সড়কের একটি অংশ ধসে পড়লে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, পাবলিক বাসটি ব্যস্ত সড়কের ওই গর্তে পড়ে যাওয়ার পর সেটি আরও বিস্তৃত হয়, এর কিছুক্ষণের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে।

গর্তটির ব্যস প্রায় ১০ মিটার বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়।

আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.