Sylhet Today 24 PRINT

ওবামাকে নোবেল: কমিটি সদস্যের অনুশোচনা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৫

প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার পর খোদ যুক্তরাষ্ট্রের অনেকেই অবাক হয়েছিল, আর এবার অনুশোচনায় ভুগছেন সে নোবেল কমিটির এক সদস্য।

গায়ের লানডেস্টেড নামে শান্তি পুরস্কার কমিটির ঐ সাবেক কর্মকর্তা তার আত্মজীবনীতে লিখেছেন, কমিটি ভেবেছিল এই পুরস্কার ওবামাকে আরো উজ্জীবিত করবে। ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া

ওবামা নিজেও বলেছিলেন তিনি অবাক হয়েছেন।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, লানডেস্টেড আত্মজীবনীতে লিখেছেন, তার সর্মথকেরাও ভেবেছিল এটা হয়ত কোনো ভুল হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টদের সাধারণত নরওয়ের রাজধানী অসলোতে যেয়ে পুরস্কার নেওয়ার রেওয়াজ নেই। কিন্তু হোয়াইট হাউজ খুব দ্রুত বুঝতে পারলো তাদের অসলো যাওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা।

তিনি বলেছেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি অবদান রাখবেন- এই আশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।

গায়ের লানডেস্টেড শান্তি কমিটির একজন প্রভাবশালী সদস্য হিসেবে ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কাজ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.