Sylhet Today 24 PRINT

জার্মানিতে গুলি করে নিজের পরিবারের ৬ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০২০

পারিবারিক দ্বন্দ্বের জেরে পশ্চিম জার্মানিতে এক যুবক তার পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার পশ্চিম জার্মানির রোট এম সি শহরের এক রেস্টুরেন্টে নারকীয় এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও বাকি তিনজন নারী।

পুলিশ জানায়, ২৬ বছরের ওই যুবক জরুরি সেবা সহায়তায় ফোন করে। সে স্বীকার করে রেস্টুরেন্টে গুলি করে কয়েক জনকে মেরে ফেলেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ ওই যুবককে আটক করে। মৃতদের বয়স ৩৬ থেকে ৩৯ বছর।

হামলার কারণ জানতে তদন্ত হচ্ছে।

তবে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, পারিবারিক বিরোধের জেরে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন সে যুবক। অন্য কেউ তার সঙ্গে জড়িত ছিল না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.