Sylhet Today 24 PRINT

সিরিয়ায় ৫৬ সরকারি সৈন্যকে হত্যা করলো জঙ্গিরা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৫

সিরিয়ার ইদলিবে ইসলামপন্থী বিদ্রোহীদের একটি জোট তাদের হাতে ধরা পড়া ৫৬ জন সরকারি সৈন্যকে একসাথে হত্যা করেছে।

আল-কায়েদাসংশ্লিষ্ট বিদ্রোহী সংগঠন নুসরা ফ্রন্ট এই জোটের সদস্য বলে জানা যায়।

তাদের হাতে ইদলিবের সবশেষ সরকারি-নিয়ন্ত্রণাধীন ঘাঁটিটির পতনের পর ওই সৈন্যরা ধরা পড়ে।

এরপর কয়েকদিন আগে আবু আল-দুহুর বিমানঘাঁটিতে গুলি করে তাদের 'গণ-মৃত্যুদন্ড' কার্যকর করা হয়।

একটি সিরীয় মানবাধিকার সংগঠন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

'আর্মি অব কংকোয়েস্ট' নামের এই বিদ্রোহী জোট দু বছর ধরে বিমানঘাঁটিটি অবরোধ করে রাখার পর শেষ পর্যন্ত তা দখলে নিতে সক্ষম হয়।

এটাই ছিল ইদলিব প্রদেশে সরকারের নিয়ন্ত্রণাধীন শেষ ঘাঁটি।

এর ফলে ইদলিব প্রদেশের প্রায় পুরো এলাকাই এখন এই বিদ্রোহী-জোটের নিয়ন্ত্রণে চলে গেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.