আন্তর্জাতিক ডেস্ক | ০৫ ফেব্রুয়ারী, ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া আতঙ্কের মধ্যে এবার আশার আলো জ্বালিয়েছে চীন। এই ভাইরাসে আক্রান্ত ৮৯২ রোগীকে সুস্থ করে ছাড়পত্র দিয়েছে দেশটির কয়েকটি হাসপাতাল। এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) আরও ২০ রোগীকে উহানের একটি হাসপাতাল ছাড়পত্র দেয়া।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদের ছেড়ে দেওয়া হয়।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন তাদের দৈনিক প্রতিবেদনে জানায়, সুস্থ হয়ে ওঠায় মঙ্গলবার ২৬২ জনকে হাসপাতাল থেকে চলে যেতে দেখা যায়। এদের ১২৫ জন হুবেই প্রদেশের বাসিন্দা।
দেশটিতে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪৯২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩১টি অঞ্চলে ২৪ হাজার ৩২৪ জন।