Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে ভয়াবহ \'কিয়ারা\'

আন্তর্জাতিক ডেস্ক  |  ১০ ফেব্রুয়ারী, ২০২০

৪০ ঘন্টার মধ্যে যুক্তরাজ্যে আঘাত হানার সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে এ শতাব্দীর ভয়াবহতম ঝড় ‘কিয়ারা’। ঘন্টায় ১০০ মাইল গতিবেগের ওই ঝড়ের প্রভাবে ইতোমধ্যেই যুক্তরাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি ও তুষারপাত শুরু হয়েছে। ভেঙে পড়েছে দেশটির যোগাযোগ ব্যবস্থা।

স্কটল্যান্ড পর্যন্ত অগ্রসর হওয়া ‘কিয়ারা’ সোমবার (১০ ফেব্রুয়ারি) যে কোনো সময়ে পূর্ণ শক্তি নিয়ে যুক্তরাজ্যে আঘাত হানতে পারে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) ‘কিয়ারা’র গতিবেগ ছিল ঘন্টায় ৯৩ মাইল। সেই পরিস্থিতিতেই যুক্তরাজ্যে রেল, ফেরি, সড়ক ও আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের কোনো কোনো স্থানে ৫ সেন্টিমিটার পুরু বরফের আস্তরন জমে আছে। পূর্বাভাসে বলা হয়েছে, ‘কিয়ারা’র প্রভাবে এই বরফের আস্তরন ২০ সেন্টিমিটার পর্যন্ত পুরু হতে পারে।

এখন পর্যন্ত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ‘হলুদ’ সতর্কতা সংকেত দেখিয়ে যাওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.