Sylhet Today 24 PRINT

কুয়েতে বাংলাদেশিদের প্রবেশে কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক  |  ০৪ মার্চ, ২০২০

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর চেষ্টায় বাংলাদেশসহ দশ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার।

মঙ্গলবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই দশ দেশের নাগরিকরা কুয়েত দূতাবাসের দেওয়া সনদ দেখাতে পারলে তবেই তাদের সে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেই সনদে লেখা থাকবে ওই যাত্রী করোনাভাইরাস থেকে মুক্ত।    

এই সিদ্ধান্ত আগামী ৮ মার্চ থেকে কার্যকর হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে গাল্ফ নিউজ। 

বাংলাদেশ ছাড়াও ফিলিপিন্স, ভারত, শ্রীলঙ্কা, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবাননের নাগরিকদের ওপর এই কড়াকড়ি কার্যকর হবে।     

মধ্যপ্রাচের দেশগুলোর মধ্যে ইরানের পর কুয়েতেই সবচেয়ে বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.