Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ মার্চ, ২০২০

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার স্থানীয় সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ট্রাম্প।

সিএনএন অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

এ সময় করোনা ঠেকাতে ৫০ বিলিয়ন ডলার সাহায্য তহবিল ঘোষণা করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ৭০১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪০ জন।

সংবাদ সম্মেলনে বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘একদিন এই মহামারির শেষ হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.