Sylhet Today 24 PRINT

ভারতে করোনাভাইরাসে তৃতীয় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ১৭ মার্চ, ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। ভারতে এ ভাইরাসে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রোগীদের রাজ্য মহারাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। এ নিয়ে করোনাভাইরাসের কারণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে।

মঙ্গলবার (১৭ মার্চ) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মহারাষ্ট্রের কস্তুরবা হাসপাতালে ৬৪ বছর বয়েসের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই নারীর ছেলেও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে কর্ণাটক ও দিল্লিতে দুই জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, ভারতে এ পর্যন্ত ১২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির মহারাষ্ট্র রাজ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ওই রাজ্যে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.