Sylhet Today 24 PRINT

নির্ভয়ার ধর্ষণ ও হত্যায় চারজনের ফাঁসি কার্যকর

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২০

ভারতের নয়াদিল্লিতে ২০১২ সালে চলন্ত বাসে নির্ভয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় চার আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চার আসামি হলেন—অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুখেশ সিং। স্থানীয় সময় শুক্রবার ভোরে দিল্লির তিহার জেলে চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ভারতে ২০১৫ সালের পর এই প্রথম মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হলো।

২০১৩ সালে ট্রায়াল কোর্ট এই চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন।

২০১২ সালে নয়াদিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনা ‘নির্ভয়াকাণ্ড’ নামে পরিচিতি পায় সে সময়। এ ঘটনা ভারতসহ সারা বিশ্বে আলোড়ন তোলে। ভারতে ধর্ষণবিরোধী নতুন আইন প্রণয়ন করা হয়।

ধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। তাদের মধ্যে রাম সিং নামে এক অভিযুক্তকে ২০১৩ সালের মার্চে কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হয়, তিনি আত্মহত্যা করেন। এ ছাড়া ধর্ষণের সময় যে আসামির বয়স ১৭ বছর ছিল, তাকে ২০১৫ সালে মুক্তি দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.