Sylhet Today 24 PRINT

কাকে বাঁচাবে কাকে মরতে দেবে নীতিতে যুক্তরাজ্য

জুয়েল রাজ, লন্ডন থেকে |  ২৩ মার্চ, ২০২০

ছবি প্রতীকী

যুক্তরাজ্যে প্রতিদিন বাড়ছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। এরসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনার প্রাদুর্ভাবে আগামী সপ্তাহগুলোতে যুক্তরাজ্যের হাসপাতালে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে শনিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারির সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা।

আইসিইউতে প্রয়োজনে করোনাভাইরাসে আক্রান্ত এমন রোগীদের মধ্যে কাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হবে, আর কাকে মরে যেতে দেওয়া হবে তা নির্ধারণে ব্রিটেনে চিকিৎসকদের নীতিমালায় বলা হয়েছে, আগে থেকেই যারা শ্বাসকষ্টজনিত রোগ, ক্যান্সার, হৃদরোগ ও ডায়াবেটিস ভুগছেন তাদের চিকিৎসা নিয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নিতে পারবেন। পাশাপাশি চিকিৎসার জন্য রোগীদের একটি নির্দিষ্ট বয়সসীমাও তারা বেছে নিতে পারেন।

এছাড়া আইসিইউতে থাকা কোনো রোগীর চেয়ে অন্য কোনও রোগীর যদি তার চেয়ে বেশি বেঁচে থাকার সম্ভাবনা থাকে তাহলে চাইলে আগের রোগীকে সরিয়ে নতুন রোগীকে রাখতে পারবেন চিকিৎসকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.