Sylhet Today 24 PRINT

ব্রিটেনে ছাত্রদের বাড়ি-বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন শিক্ষক

জুয়েল রাজ, লন্ডন থেকে |  ১০ এপ্রিল, ২০২০

করোনা আতংকে সারা পৃথিবী যখন নাজেহাল। স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ। মাইলের পর মাইল হেঁটে, বুকে পিঠে ৪০ পাউন্ড ওজনের ব্যাগ বয়ে ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে দুপুরের খাবার পৌঁছে দিচ্ছেন এক সহকারী প্রধান শিক্ষক।

জেন পাওয়েল। নর্থ ইয়র্কশারের ওয়েস্টার্ন প্রাইমারি স্কুলের শিক্ষক। ওই স্কুলে দরিদ্র পরিবারের ৭৮টি বাচ্চা প্রতিদিন বিনে পয়সায় দুপুরের খাবার পেত। স্কুল বন্ধ হওয়ায় বাচ্চাগুলোর এখন আর সেই সুযোগ নেই।

জেন পাওয়েল তাই প্রতিদিন ৪০পাউন্ডের বোঝা কাঁধে নিয়ে ৪ থেকে ৫ মাইল এলাকা হেঁটে-হেঁটে ৭৮টি বাচ্চার বাসায়-বাসায় খাবার পৌঁছে দিচ্ছেন!

স্কাই নিউজ এক প্রতিবেদনে তুলে এনেছে জেন পাওয়েলের এই ভালোবাসার তথ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.