Sylhet Today 24 PRINT

বিমান হামলায় আইএস’র একটি নির্দেশনা কেন্দ্র উড়িয়ে দিল রাশিয়া

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৫

সিরিয়ায় ইসলামিক স্টেট এর একটি নির্দেশনা কেন্দ্রে (কমান্ড সেন্টার) বিমান হামলা করে  উড়িয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়ার সুকোহি-৩৪ যুদ্ধবিমান সিরিয়ার মারাত আন নুমানে অবস্থিত আইএস কেন্দ্র লক্ষ্য করে একের পর এক হামলা চালায়।

বৃহস্পতিবার থেকেই রাশিয়া ডজনখানেক যুদ্ধবিমান নিয়ে সর্বাত্মক হামলা শুরু করে বলে ল্যাফটেন্ট জেনারেল কোসনাভ গণমাধ্যমকে জানিয়েছেন। রাশিয়া দাবি করেছে বৃহস্পতিবার থেকে ১৮টি হামলা হয়েছে এরমধ্যে ১২টি আইএস কে লক্ষ্য করে।  এসব হামলায় অন্তত ১২ জন আইএস জঙ্গি মারা গেছে বলে জানা গেছে।

তিনি জানান, বিশেষ ধরনের যুদ্ধবিমান দিয়ে সুনির্দিষ্টভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত সম্ভব হওয়া এই ধরনের যুদ্ধবিমান ব্যবহার করছি আমরা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.