Sylhet Today 24 PRINT

ভারতে লকডাউনের মেয়াদ বেড়েছে

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০২০

পুরনো ছবি

ভারতে লকডাউনের মেয়াদ বেড়েছে। মাসব্যাপী লকডাউন বুধবার উঠে যাওয়ার কথা থাকলেও করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার এক ভাষণে আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভাষণে লকডাউনের কারণে কোটি কোটি মানুষের খাদ্য ও পরিবহন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এরপরও লকডাউন মেনে নিতে হবে। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন নয় হাজারে পৌঁছেছে। তবে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ যাচাইয়ের জন্য পরিমিত সরঞ্জামের অভাব রয়েছে। তাই প্রত্যন্ত অঞ্চলগুলো পরীক্ষার বাইরে থেকে যাচ্ছে।

মোদি আগামী এক সপ্তাহ সময়কে তার দেশের জন্য কঠিন সময় বলে উল্লেখ করেন। তিনি জনগণকে সাতটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। এগুলো হলো : বয়সীদের প্রতি নজর রাখা, সামাজিক দূরত্ব মেনে চলা, রোগপ্রতিরোধ শক্তি বাড়াতে ঘরোয়া ব্যবস্থা মেনে চলা, কোভিড-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করা, দরিদ্রদের দিকে নজর রাখা, কর্মচারীদের কাজ থেকে বরখাস্ত না করা এবং চিকিৎসক, সেবিকা, পুলিশসহ 'করোনাযোদ্ধা'দের কাজে সহযোগিতা করা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.