Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০২০

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনভাইরাস মহামারীজনিত কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিতের বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন তিনি। সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এক টুইটবার্তায় এ কথা জানান ট্রাম্প।

ওই টুইটে তিনি বলেন, অদৃশ্য শত্রুর আক্রমণের এই সময়ে আমেরিকার মহান নাগরিকদের চাকরি রক্ষার প্রয়োজনীয়তার জন্য সাময়িকভাবে অভিবাসন স্থগিতে যুক্তরাষ্ট্রের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করব আমি।

এ আদেশের সময় এবং এটি কতোদিন পর্যন্ত চলবে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের অভিবাসনবিরোধী বক্তৃতাগুলো এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির প্রতিশ্রুতির পাশাপাশি আমেরিকান কর্মীদের প্রথম রাখার প্রতিশ্রুতির সঙ্গে সর্বশেষ পদক্ষেপের ঘোষণা সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রে জরুরি ঘোষণার পর থেকে দেশটিতে ২২ মিলিয়নেরও বেশি মানুষ বেকার সহায়তার জন্য আবেদন করেছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন। আর দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.