Sylhet Today 24 PRINT

মধ্যপ্রাচ্যের আকাশে রমজানের চাঁদ, শুক্রবার থেকে রোজা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০২০

মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের আকাশে চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

খালিজ টাইমস অ্যাস্ট্রোনমি সেন্টারের টুইটের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার রাত ১২.০২ টায় রস আল খাইমার জেবেল জাইস থেকে চাঁদ দৃশ্যমান হয়।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি মাগরিবের নামাজের পরে সন্ধ্যায় পরে বৈঠক করবে এবং সরকারি ভাবে পবিত্র এই মাসের সূচনা ঘোষণা করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.