Sylhet Today 24 PRINT

মুসলিম নন, তবু রোজা রাখছেন ব্রিটিশ এমপি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২০

রমজান মাস চলছে। এই মাসে সংযম পালনে রোজা রাখেন মুসলমানরা। তবে এবার মুসলমানদের সঙ্গে রোজার অভিজ্ঞতা নিতে এবং ইসলাম বুঝতে রোজা রাখছেন ব্রিটেনের অমুসলিম ব্রিটিশ এমপি পল ব্রিস্টো।

মঙ্গলবার এক ট্যুইটার ভিডিওতে চতুর্থ দিনের অভিজ্ঞতা জানান তিনি। রোজা রাখার অভিজ্ঞতা এভাবে ভ্লগ আকারে টুইটারে প্রকাশ করছেন তিনি।

গত শুক্রবার থেকে ব্রিটেনে রোজা শুরু হয়েছে। দেশটির পিটারবারো শহরে প্রায় ২০ হাজার মুসলিম বসবাস করেন। পল ব্রিস্টো এই শহরের রক্ষণশীল দলের সাংসদ।

বিজ্ঞাপন



পল ব্রিস্টো নিজের টুইটার হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় জানান, রোজার মাস হচ্ছে ইবাদতের মাস। আমি মুসলমান নই। কিন্তু আমার শহরে ২০ হাজার মুসলমান রয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি রমজানের প্রথম সপ্তাহ রোজা রাখব। তাদের সঙ্গে অভিজ্ঞতা নিতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে চাই।

এদিকে করোনাভাইরাসের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে লকডাউনের মধ্যে কীভাবে রোজা পালন করতে হবে তা নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.