Sylhet Today 24 PRINT

হোয়াটস অ্যাপে তালাক, স্ত্রীর চ্যালেঞ্জ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৫

ভারতের কেরালায় ওয়াটস অ্যাপে মেসেজ পাঠিয়ে তালাক দেয়ার ঘটনায় বিতর্ক শুরু হয়েছে।

জানা যায়, কেরালা রাজ্যে হোয়াটস অ্যাপে মেসেজ পাঠিয়ে দুবাই প্রবাসী স্বামী তালাকের ঘোষণা দেয়ার পর সেটাকে চ্যালেঞ্জ করেছেন তার স্ত্রী।
এ বিষয়ে রাজ্য মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী।
মাস খানেক আগে রাজ্যের ২১ বছর বয়সী এক মেডিকেল কলেজ ছাত্রীর সাথে দুবাই প্রবাসী একজনের বিয়ে হয়।

বিয়ের দিন সাতেক পরেই ওই ব্যক্তি আবার দুবাই চলে যান। এরপরে তিনি নববিবাহিতা স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
বিভিন্নভাবে যোগাযোগর চেষ্টা করেও স্বামীর সাথে যোগাযোগে ব্যর্থ হন।
এরপর বিয়ের এক মাসের মাথায় দুবাই থেকে ওয়াটস অ্যাপ এর মাধ্যমে মেসেজ পাঠিয়ে তালাকের নোটিশ দেন ওই ব্যক্তি।

মহিলা কমিশনের একজন সদস্য বলেছেন, এমনটা মেনে নেয়া যায় না।
এদিকে হোয়াটস অ্যাপে তালাকের বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
কেরালা রাজ্যের এক-তৃতীয়াংশ মুসলিম।

হোয়াটস অ্যাপে এই তালাকের বিষয়টিতে মুসলিম সম্প্রদায়ের মাঝে মত-ভিন্নতা তৈরি হয়েছে।

কেউ বলছেন, এটি বৈধ তালাক হয়নি। কারণ তালাক যিনি দেবেন তাকে উচ্চারণ করতে হবে কিংবা যিনি তালাক-প্রাপ্ত হবেন তাকে কানে শুনতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.