Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় ১ হাজার ৩৬৮ অভিবাসী আটক, যাদের ৭৮ জন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ মে, ২০২০

ফাইল ছবি

মালেয়েশিয়ায় ১ হাজার ৩৬৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। অবৈধভাবে দেশটিতে অবস্থানের অভিযোগে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে। যাদের মধ্যে ৭৮ জন বাংলাদেশি শ্রমিক রয়েছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুরের পাইকারি বাজারে সোমবার অভিযান চালানো হয়। সেখানে ১ হাজার ৩৬৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে ৭৯০ জন মিয়ানমারের, ৪২১ জন ইন্দোনেশিয়ার, ৭৮ জন বাংলাদেশি, ৫৪ জন ভারতীয়, ছয় জন পাকিস্তানি নাগরিক এবং বাকীরা অন্যান্য দেশের নাগরিক। আটককৃতদের মধ্যে ১ হাজার ৯ জন পুরুষ, ২৬১ জন নারী ও ৯৮ শিশু রয়েছে।

বিজ্ঞাপন

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দিজাইমি বলেন, আটককৃতদের অপরাধের মধ্যে রয়েছে বৈধ কাগজপত্র না থাকা, অবৈধভাবে অবস্থান, ভুয়া পাস/অনুমতি পত্র ব্যবহার এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘন।

তিনি বলেন, ‘কারাদণ্ডের শাস্তি ভোগ করার পর আটককৃতদের তাদের দেশে ফেরত পাঠানো হবে এবং তারা যেন আর মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য কালো তালিকাভুক্ত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.