Sylhet Today 24 PRINT

ভারতে প্রাণহানি আড়াই হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ মে, ২০২০

ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আড়াই হাজারের বেশি। সংক্রমিত ৭৮ হাজার ৫৫ জন। বিশ্বের ১২ তম দেশ হিসেবে ৭৫ হাজার সংক্রমণের কোটা পার করলো দেশটি।

বুধবার একদিনে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ও সংক্রমণের শিকার হয় ভারত। শনাক্ত হয় প্রায় ৩ হাজার ৮শ’ করোনা রোগী; মৃত্যু হয় ১৪০ জনের।

দিল্লিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা একশ’ ছাড়িয়েছে। সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর পথে দেশটি। দেশটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঘোষণা করেছে সাড়ে পাঁচ লাখ কোটি রুপির প্রণোদনা প্যাকেজ।

এদিকে দিল্লিসহ ১৬ শহরে বিশেষ ব্যবস্থায় আরও কিছু ট্রেন চলাচলের উদ্যোগ নিয়েছে। অনলাইনে আগাম টিকেটের মাধ্যমে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.