Sylhet Today 24 PRINT

মৃত্যুদণ্ড কার্যকর আজই!

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৫

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে উপলক্ষে শুক্রবার থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল তবে  শনিবার সকালে আরও বাড়ানো হয়েছে।

এদিকে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তা চূড়ান্তভাবে জানতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধীর সঙ্গে দেখা করতে শনিবার সকালে কারাগারে প্রবেশ করেছেন এক ম্যাজিস্ট্রেট।

ধারণা করা হচ্ছে প্রাণভিক্ষা দিয়ে তারা কোন মত না দিলে এই নিয়ে তাদের আর বাড়তি সময় দেয়া হবে না। কারাগার সূত্রে জানা গেছে আজ দিনের মধ্যে প্রাণ ভিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত না নিলে বিকালের দিকে দুই যুদ্ধাপরাধীদের পরিবারকে শেষ দেখা করার জন্য কারাগার কর্তৃপক্ষ ডাক দিতে পারে।

সব মিলিয়ে কারাগারের প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে আজ রাতের যেকোন সময় দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.