Sylhet Today 24 PRINT

দেখা করতে যাচ্ছেন নিজামীর স্বজনরা

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৬

মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে তার সঙ্গে দেখা করতে স্বজনদের ডেকেছে কারা কর্তৃপক্ষ।

নিজামীর অন্যতম আইনজীবী মতিউর রহমান আকন্দ মঙ্গলবার বিকালে বলেন, “কারা কর্তৃপক্ষ দেখা করতে যেতে বলেছে। উনারা (পরিবার) যাচ্ছেন।”  

যুদ্ধাপরাধী নিজামীর মৃত্যুদণ্ড মঙ্গলবার কার্যকর হবে কি না, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের স্পষ্ট কোনো ঘোষণা না এলেও স্বজনদের ডেকে পাঠানোর মধ্যে একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ইতোমধ্যে বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে যে কোনো সময় দণ্ড কার্যকর করা যাবে।

এদিকে মঙ্গলবার বিকাল থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কারা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

কারাগারের সামনের সড়কে ব্যারিকেড বসানো হয়েছে। যানচলাচল সীমিত করে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.