Sylhet Today 24 PRINT

খালাস চেয়ে যুদ্ধাপরাধী সুবহানের আপীল

নিউজ ডেস্ক  |  ১৮ মার্চ, ২০১৫

মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির যুদ্ধাপরাধী আবদুস সুবহানের আইনজীবীরা।

সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় বুধবার (১৮ মার্চ) দুপুরে তার আইনজীবীরা আপিল দায়ের করেন।

সাংবাদিক সম্মেলনে সুবহানের আইনজীবী এ্যাডভোকেট শিশির মনির এ তথ্য জানান।

ট্রাইব্যুনালের সাজার বিরুদ্ধে আব্দুস সোবহান আপিল আবেদনে ৯২টি যুক্তি দেখিয়েছেন। ৩ ভলিউমে মূল ৮৯ পৃষ্ঠার সাথে সর্বমোট ১১৮২ পৃষ্ঠার আপিল দাখিল করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগে মাওলানা সুবহানের ফাঁসির দণ্ড ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.