Sylhet Today 24 PRINT

মানবতাবিরোধী অপরাধে কুমিল্লা থেকে সাবেক সেনা কর্তা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৬

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি উপজেলার চেঙ্গাকান্দির আমিরাবাদ গ্রাম থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) শহিদ উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার সকালে ঢাকায় নিয়ে আসা হয়।

মঙ্গলবার (০২ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার চেঙ্গাকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এই খবর নিশ্চিত করে বলেন , শহিদ উল্লাহ স্বাধীনতা যুদ্ধে খুন এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী কাজের যুক্ত ছিলেন বলে অভিযোগ আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.