Sylhet Today 24 PRINT

সাখাওয়াতসহ আট যুদ্ধাপরাধীর মামলার রায় বুধবার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০১৬

যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ আট আসামির যুদ্ধাপরাধ মামলার রায় দেয়া হবে বুধবার।

তাদের বিরুদ্ধে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ রয়েছে ।

যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগে গত বছর ২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।

এরই প্রেক্ষিতে বুধবার (১০ আগস্ট) তাদের মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.