Sylhet Today 24 PRINT

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি এনায়েত উল্লাহর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৭

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৮০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের ৪০২ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দায়িত্বরত কারারক্ষী জাকারিয়া সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে এনায়েত উল্লাহকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার জামায়াতে ইসলামী নেতা ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.