Sylhet Today 24 PRINT

সিলেটে ‘লন্ডন ১৯৭১’ আলোকচিত্র প্রদর্শনী শুরু ২৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভিনদেশে যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছিলো, সেসব দিনের গল্প এবার আলোকচিত্রে প্রদর্শিত হবে সিলেটে।

‘লন্ডন ১৯৭১’ এর আয়োজনে আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার থেকে সিলেটের মোহাম্মদ আলী জিমনেশিয়াম মিলনায়তনে শুরু হতে যাচ্ছে লন্ডন ১৯৭১ আলোকচিত্র প্রদর্শনী।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও বাংলাদেশ স্টাডি ট্রাস্ট।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.