ঘরেই তৈরি করুন মজাদার আপেল সাইডার
অনলাইন ডেস্ক | ১৫ জুলাই, ২০২০
আপেল সাইডার। এই গরমে তৃপ্তি দিতে পারে মজাদার এই পানীয়। দারুণ সুগন্ধযুক্ত মজাদার এই পানীয় দূর করবে গরমের ক্লান্তি। মুহূর্তে এনে দেবে রিফ্রেশিং অনুভূতি। করোনাকালে ঘরে বসেই অনেকেই অনেক কিছু বানাচ্ছেন। আসুন বানিয়ে ফেলি মজাদার আপেল সাইডার।
চলুন দেখে নেই কীভাবে বানাবেন এটি।
উপকরণ
- তাজা আপেল ১০ টি
- কমলালেবু ১ টি
- দারচিনি ২ টি
- লবঙ্গ ও জায়ফল ১ মুঠ
- ফিল্টার করা পানি ১ গ্যালন (৩.৮৫৪১ লিটার)
পদ্ধতি
- আপেলগুলো ভালো করে ধুয়ে ছিলে নিন।
- আপেল ও কমলালেবু পাতলা করে কেটে একটা বড় পাত্রে নিন। এর মধ্যে পানি ও মশলা যোগ করে জ্বাল দিতে হবে।
- একদম অল্প আঁচে অন্তত আট ঘণ্টা ঢেকে রান্না করতে হবে এটি। আট ঘণ্টা পরে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আপনার ঘরে তৈরি আপেল সাইডার। শীতকালে রাতে ঘুমানোর আগে পান করতে পারেন মজাদার এই পানীয়। আর গরমে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে বা স্বাভাবিক তাপমাত্রায় পান করুন দারুণ স্বাদের মজাদার আপেল সাইডার।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.