Sylhet Today 24 PRINT

কেমিক্যাল মুক্ত আম চিনবেন কিভাবে

অনলাইন ডেস্ক |  ০৯ জুন, ২০২১

চলছে জ্যৈষ্ঠ মাস। ফলের রাজা আমের দখলে পুরো বাজার। সাধারণ আমের পাশাপাশি উন্নতজাতের আমগুলোর মধ্যে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া আম্রপালি ও ফজলির প্রতি সবার আকর্ষণ থাকে। আর সবার শেষে পাওয়া যায় আশ্বিনা ও বারি-৪ জাতের আম।

আমের হাজারো গুণ কোনো কাজেই আসে না, যদি আমে ক্ষতিকর কেমিক্যাল মেশানো থাকে। কেমিক্যাল যুক্ত আম খেলে শরীরে উপকারের চেয়ে ক্ষতিই বেশি। আমে মেশানো কেমিক্যাল মানুষের শরীরে গেলে ত্বকের ক্যান্সার, কোলন ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, লিভার ও কিডনির সমস্যা, মস্তিষ্কের ক্ষতির মতো মারাত্মক রোগ হতে পারে। তাই জেনে নিন কিভাবে কেমিক্যাল মুক্ত আম চিনবেন।

* বেশি চকচকে দেখায় এমন আম কখনোই কেনা যাবে না
* গাছপাকা আমের গায়ে মিষ্টি গন্ধ থাকবেই
* এ বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে নাকের কাছে আম নিয়ে পরখ করে নিতে হবে। জানতে হবে কোন আম কখন পরিপক্ব হয়।

বাজার থেকে আম এনে খাওয়ার আগে অন্তত ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিন। এবার খোসা ছাড়িয়ে উপভোগ করুন মজার ও পুষ্টিকর প্রিয় ফল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.