Sylhet Today 24 PRINT

সিলেটে অঞ্জন\'স এর শোরুম উদ্বোধন

নিউজ ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৬

সিলেটে দেশের অন্যতম ফ্যাশন হাউজ অঞ্জন’স এর শোরুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারে এই শাখার উদ্বোধন করেন অঞ্জন’স এর প্রধান নির্বাহী শাহীন আহম্মেদ।

এসময় দেশীদশের সদস্য প্রতিষ্ঠান নিপুন, ক্রেক্রাফট্, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি’র উদ্যোক্তাগন ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অাবৃত্তিকার ও সাংস্কৃতিক সংগঠক মোকাদ্দেস বাবুল।

অঞ্জন’স সব সময় বাংলাদেশের গৌরবের বিষয়গুলো পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে বলে জানান এর প্রধান নির্বাহী শাহীন আহম্মেদ।

এই শোরুমে পুরুষদের পাঞ্জাবী, শার্ট, ফতুয়া, টি-শার্ট, মেয়েদের শাড়ি, টপস্, সালোয়ার-কামিজ, শিশু-কিশোরদের পোশাক, হাতে তৈরি গহনা, হোম টেক্সটাইল, হ্যান্ডি ক্রাফট পাওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.