Sylhet Today 24 PRINT

ঈদে ‘মেজবানি গরুর মাংস’

ওয়েব ডেস্ক  |  ১৩ সেপ্টেম্বর, ২০১৬

যা লাগবে : গরুর মাংস ৫০০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, লাল মরিচ ১ চা চামচ, পেঁয়াজ মোটা করে কাটা ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া ১ টেবিল চামচ, টমেটো পিওরি ২ টেবিল চামচ, ক্রিম ১ টেবিল চামচ, কাঠবাদাম পেস্ট ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, মেজবানি স্পেশাল মশলা গুঁড়া (এলাচ, দারুচিনি, লং, জৈন, তেজপাতা, গোলমরিচ, মিষ্টি জিরা সমপরিমাণ) আধা চা চামচ।

যেভাবে করবেন : কড়াইয়ে তেল ও ঘি গরম করে মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে ভেজে আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ, লবণ, গরম মশলা গুঁড়া, টমেটো পিওরি, টমেটো সস, ক্রিম, কাঠবাদাম পেস্ট ও মেজবানি স্পেশাল মশলা সামান্য পানি দিয়ে মশলা ভুনে নিন। ভুনা মশলার সঙ্গে গরুর মাংস মিশিয়ে ৩০ মিনিট রান্না করুন মাংস সিদ্ধ হলে বেরেস্তা মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.