Sylhet Today 24 PRINT

মেঘনা ব্যাংকে চাকরির সুযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৭

বেসরকারি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান মেঘনা ব্যাংক লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের এক বছর পর প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে।

যোগ্যতা :
-এমবিএ, এমবিএম অথবা ব্যাংকিং, ফিন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, গণিত ও অনার্স সমমান পাস
-কমপক্ষে দুটি প্রথম শ্রেণি থাকতে হবে এবং সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০
-তবে কোনো বিভাগে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না

বেতন : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে থাকাকালীন প্রতি মাসে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ : আগস্ট ৫, ২০১৭

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.